Saturday, April 29, 2017

পূর্ববঙ্গ ছাড়া ফুটবল কোথায়

সন্তোষ ট্রফি স্টেট লেভেলে ইন্ডিয়ার সব থেকে বোরো প্রতিযোগিতা | এক সময়ে বহু ভালো খেলোয়াড় উঠে এসেছে এই প্রতিযোগিতা থেকে | বাংলার বরাবরই এই প্রতিযোগিতায় একটা আধিপত্য ছিল | মুম্বাই যেরকম ভারতের ক্রিকেটের পীঠস্থান সেরকম এ বাংলা ভারতের ফুটবলের জেরুসালেম | ১৮৮৬ সালে মুম্বাইয়ের পারসী জিমখানা ক্লাব প্রথম ভারতীয় ক্রিকেট ক্লাব হিসাবে বিদেশি ক্লাবকে হারায়ে | তার কিছু বছরের মধ্যেই বাংলার শোভাবাজার এথেলেটিক ক্লাব ১৮৯০ সালে প্রথম ভারতীয় ফুটবল দল হিসাবে বিদেশি টিমকে হারিয়ে ট্রেড কাপ জেতে | এভাবেই ক্রিকেটে মুম্বাইএর পার্সিরা রা ফুটবল এ বাংলা ব্রিটিশদের চালাঞ্জ ছুড়ে দিতে থাকে | এই খেলার মধ্যেও একটা সংগ্রাম গড়ে ওঠে | এরপর ১৯০৫ সালে লর্ড কার্জণর কুখ্যাত বঙ্গ ভঙ্গ যেটা পরিস্থিতির চাপে পোরে ১৯১১ সালে ফিরিয়ে নিতে হয় | ১৯২০ সালে বিভিন্ন পরিস্তিতির মধ্যে দিয়ে জোড়াবাগান এথেলেটিক ক্লাব ভেঙে তৈরী হয় ইস্ট বেঙ্গল ক্লাব | ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয় এবং ভারত তথা বাংলার বিভাজন ঘটে | 
এবার ফুটবলে ফেরা যাক | ইস্ট বেঙ্গল নাম তা অনেকেই বলেন একটা কম্যুনাল নাম কারণ এটা বিশেষ একটা জায়গাকে রিপ্রেসেন্ট করে | কিন্তু আমাদের মধ্যে অনেকের জানা নেই যে আজকের জৌলুশ হীন একসময়ের মহার্ঘ সন্তোষ ট্রফিটি আসলে বাংলাদেশ র অন্তর্গত একটি জায়গার নাম অনুসারে | ইস্ট বেঙ্গল কো-ফাউন্ডার রাজা মন্মথ নাথ চৌধুরী সন্তোষ এ থাকতেন | তার ভারতীয় ফুটবলের প্রতি কন্টিবিউশনকে শ্রদ্ধা জানানোর জন্যেই সন্তোষ ট্রফির নামকরণ | সুতরাং ভারতীয় ফুটবলে অন্তরঙ্গ ভাবে পূর্ববাংলা জড়িত তাই যারা ইস্ট বেঙ্গল নাম তা শুনে একটু নাক সিটকান তারা ভারতীয় ফুটবল তাকেই কম্যুনাল ভাবতে পারেন |

No comments:

Post a Comment