Saturday, April 29, 2017

নাচ বাঙালি

কলকাতায় একটা বোরো হকি টুর্নামেন্ট আয়োজিত হতো নাম বেটন কাপ | ইস্ট বেঙ্গল মহান বাগান মোহামেডান আরিয়ান কালীঘাট সব ক্লাবের ফুটবল ক্রিকেটের সাথে হকি টীম থাকতো | ১৮৯৫ থেকে বেটন কাপ শুরু হয় ধ্যানচাঁদ রূপচাঁদ রায় এই টুর্নামেন্ট খেলে গেছে | লেসলি ক্লাউডিউস এর মতো প্লেয়ার রা কোলকাতাতে খেলতো, কাস্টমস এর হয় | কেশব দত্ত, গুরবক্স সিংহ , টেনিস তারকা লেন্ডার পেস এর বাবা ভেস পেস , পঙ্কজ গুপ্ত এই সব প্রবাদ প্রতিম নাম কলকাতা থেকে উঠে এসেছে | আজ এই টুর্নামেন্ট তাই আর নেই | কোলকাতাতে আর কোনো হকি প্লেয়ার উঠে আসে না | গুরবক্স সিংহ কিছু চোখের জল ফেলেছিলো | কিন্তু কারুর খুব বেশি হেল দোল দেখি নি | ন্যাশনাল চ্যাম্পিয়ন কিছু সুইমার, ওয়েইট লিফটার , টেবিল টেনিস তারকা বাংলা ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলে | বাকি কিছু প্লেয়ার ঘর চালানোর জন্যে খেলা ছেড়ে লোকের বাড়িতে বাসন পর্যন্ত মাজে | কি করবে দৈনতা বোরো ভয়ানক জিনিস | নিজের এবং বাড়ির লোকের পেট চালানোর জন্যে স্বপ্নের বলি দিতে হয় | কলকাতার বুকে এক সময়ে বহু কুস্তির আক্রা ছিল আজ আর নেই মাল্টি জিম কিছু আছে কিন্তু মনোহর এইচ রা আর জন্মায় না | কারুর খুব বেশি দুঃখ দেখিনি | না খেতে পেয়ে মরা যেখানে রোজকার বিষয় সেখানে গায়ে চাদর থাকলো কিনা তা নিয়ে কে বা মাথা ঘামায় | কিন্তু গায়ে তখন লাগে যখন পেট এ ভাত নেই কিন্তু লোকে মদ খাওয়া নিয়ে সওয়াল করে | আজ সব থেকে বোরো খেলা হলো ক্রিকেট আর সব থেকে বোরো টীম KKR যাকে সাপোর্ট না করলে কাকা কে বাবা বলা হয় | এই পোস্ট কারি রাই হলো এমন লোক যারা বাবা কে বেঁচে টিভি কিনে খেলা দেখে | লুঙ্গি নাচ নাচা বাঙালি রা লুঙ্গি তাও খুলে ফেলো | কারণ এখন তো জো দিখতা হাইন বহি বিকতা হাইন | বাঙালি সংস্কৃতি সব মা গঙ্গা তে বিসর্জন হয়ে গেছে|

No comments:

Post a Comment